যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন—উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে মনিরুজ্জামান (৬০) ও একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী শারমিন নাহার (৪৫)।
রোববার (৬ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা এলাকায় ফিরে গোপনে চলাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই উজ্জ্বল হোসেন ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্থজারী (সিআর) মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুজ্জামান ও শারমিন নাহারকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

