পাবনার বেড়া উপজেলায় বিয়ের জন্য পরিবারের চাপ সহ্য করতে না পেরে আত্মধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়েছেন এক যুবক। রাগ ও হতাশায় তিনি নিজের গোপনাঙ্গ ও অণ্ডকোষ কেটে গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুলাই) উপজেলার কৈটলা ইউনিয়নে। আহত যুবকের নাম নাজমুল (২২)। তিনি পেশায় একজন এস্কেভেটর চালক।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সম্প্রতি বিয়ে নিয়ে নাজমুলের পরিবারের চাপ ছিল বেশ তীব্র। কিন্তু সে বিষয়টি মেনে নিতে পারছিলেন না নাজমুল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে একপর্যায়ে তিনি নিজের ওপর ভয়ানক আঘাত হানেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক চাপ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

