যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এছাড়াও জামাতে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও জননেতা অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়,।

