মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখলো হাইকোর্ট

আরো পড়ুন

কক্সবাজারে আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে ২৯ মে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ২ জুন দিন ধার্য করেছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ