জিলহজের চাঁদ দেখার জন্য আজ বৈঠক, ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে আজ

আরো পড়ুন

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এই বৈঠকে দেশের আকাশে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সাধারণত, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়, যা চাঁদ দেখার উপর নির্ভরশীল।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ও পরের কর্মদিবস দুটি অফিস করার শর্তে সরকারি কর্মচারীরা এবার টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সরকার ১১ ও ১২ জুনকেও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে, যার বিপরীতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখা হয়েছে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ ঈদ পরবর্তী টানা ১০ দিনের দীর্ঘ ছুটির সুবিধা পাচ্ছেন কর্মজীবীরা।

এর আগে, চলতি বছরের ঈদুল ফিতরেও সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি দিয়েছিল, যেখানে ৫ দিনের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি যোগ করে এই সুবিধা দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ