যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মী ডিবি পুলিশের হাতে আটক

আরো পড়ুন

যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু এবং যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের জাহিদ হাসান, যিনি শামসুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বালিয়াডাঙ্গা এলাকায় নাশকতার একটি ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছিল। আটককৃতদের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পঠানো হয়ছে

আরো পড়ুন

সর্বশেষ