যশোরে মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

আরো পড়ুন

বুধবার (২৬ মার্চ) ভোরে শহরের মণিহার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সকাল ৮টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ