যশোরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে আটটি দোকানে একসাথে চুরি

আরো পড়ুন

বুধবার (২৬ মার্চ) ভোর ৬টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে এই চুরি সংঘটিত হয়। চোরেরা কিছু দোকান থেকে নগদ টাকা লুট করে এবং কিছু দোকানে তছনছ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চায়না বাটারফ্লাই দোকানের মালিক জাকির হোসেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে—

  • চায়না বাটারফ্লাই: দেড় লাখ টাকা
  • রাব্বী প্রিন্টার্স অ্যান্ড স্টেশনারী: ১০ হাজার টাকা
  • ইসলাম প্রিন্টিং প্রেস: ৭০ হাজার টাকা
  • জনি স্টেশনারী: ১০ হাজার টাকা

এছাড়া এসবি পেপার, হাফিজ পেপার, সাহিদ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স, ইউ এ এন্টারপ্রাইজেও চোরের হানা পড়ে, তবে এসব দোকান থেকে কোনো অর্থ বা মূল্যবান সামগ্রী চুরি হয়নি।

পুলিশের বক্তব্য:
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, মডেল মার্কেটের সামনের গেটে তালা থাকায় চোরেরা পেছন দিক দিয়ে প্রবেশ করে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ