যশোরে টাকা ধার না দেওয়ায় ব্যক্তিকে পিটিয়ে জখম

আরো পড়ুন

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া বটতলায় টাকা ধার দিতে অস্বীকৃতি জানানোয় হাসিব আল রাজি (৪৩) নামে এক ব্যক্তিকে মারধর করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাসিব আল রাজি পূর্ব বারান্দিপাড়ার বাসিন্দা মাহমুদ আলী আনসারির ছেলে এবং “আই ফার্ম” নামে একটি প্রতিষ্ঠানে এসটিও পদে কর্মরত।

তিনি জানান, সোমবার রাতে একই এলাকার আলিফ তার কাছে টাকা ধার চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরদিহলন (মঙ্গলবার) সকালে আলিফ, আলতাফসহ একদল সন্ত্রাসী বারীনগরে তার অফিসে হামলা চালিয়ে তাকে মারধর করে। তখন তিনি প্রাথমিক চিকিৎসা নেন। তবে বিকেল ৫টার দিকে অফিস থেকে ফেরার পথে সন্ত্রাসীরা আবারও তার ওপর হামলা চালায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় ভুক্তভোগীর পরিবার আতঙ্কে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ