এ বছরে ফিতরার হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

আরো পড়ুন

এ বছর পবিত্র রমজানে সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন।

১১ মার্চ (মঙ্গলবার) ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও কমিটির সভাপতি মুফতি মাওলানা আবদুল মালেক। সংবাদ সম্মেলনে তিনি ১৪৪৬ হিজরি সনের ফিতরার এই হার ঘোষণা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট আলেম-ওলামারা।

কীভাবে নির্ধারণ করা হয়েছে ফিতরার হার?

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যেকোনো একটির নির্দিষ্ট পরিমাণ বা সমপরিমাণ বাজারমূল্য পরিশোধ করে সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন।

স্থানীয় বাজারে মূল্যের তারতম্য থাকায়, সংশ্লিষ্ট এলাকার বাজারদরের ভিত্তিতে ফিতরা আদায় করলেও তা বৈধ হবে বলে জানানো হয়েছে।

গত বছরের তুলনা

২০২৪ সালে সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা, আর সর্বোচ্চ ফিতরা ছিল ২,৯৭০ টাকা। এ বছরের সর্বনিম্ন ফিতরা ৫ টাকা কমলেও, সর্বোচ্চ ফিতরার হার ১৬৫ টাকা কমানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ