যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাসিমপুর গ্রামে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ওয়াদুদ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।
ওয়াদুদ হোসেন জানান, ডাকাতরা তার দুই ছেলের মুখ লুঙ্গির টুকরো দিয়ে বেঁধে ফেলে এবং আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও প্রায় ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণের গহনা লুট করে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এই ঘটনায় ওয়াদুদ হোসেন যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

