দীর্ঘ ৫ মাস পর পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ভারত ৪০% রপ্তানি শুল্ক আরোপ করেছে। ফলে, প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ বেড়ে ৭০-৭২ টাকায় পৌঁছাবে। বর্তমান বাজারে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
উচ্চ শুল্কের কারণে বাংলাদেশের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে আগ্রহী নয়। ফলে, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ শুল্ক কমিয়ে দেবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শুল্ক কমলে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে।বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ভোক্তাদের জন্য সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে।
জাগো/আরএইচএম

