রাঙ্গার পর জিয়াউলকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

আরো পড়ুন

মসিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

তিনি জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

তবে কী কারণে তাকে অব্যাহতি দেয়া হলো, সে বিষয়ে জানাননি মাহমুদ আলম।

জাপার একটি সূত্রের দাবি, জিয়াউল হক মৃধা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলের চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন। এ কারণে তাকে দলী পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ