শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচার দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

আরো পড়ুন

ইবি (ক্যাম্পাস) প্রতিনিধি: সাভারে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টার দিকে সংগঠনটির দলীয় টেন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এসময় সংগঠনটির কোষাধ্যাক্ষ ওবাইদুর রহমান আনাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস।

তিনি বলেন, সারাদেশে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে একেরপর এক। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ফ্যাসিবাদী শাসনের একটি প্রক্রিয়া। নড়াইলে পুলিশের উপস্থতিতে এক শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়েছে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। এরচেয়ে ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যখন সাভারে একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনতিবিলম্নে যদি এসকল ঘটনার সুষ্ঠু বিচার না করা হয় তাহলে ছাত্র ইউনিয়ন দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। এসময় তিনি অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, মোখলেসুর রহমান সুইট প্রমুখ।

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ