শাহরুখ পুত্রের মাদক মামলার প্রধান সাক্ষীর মৃত্যু

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সাক্ষী প্রভাকরের আচমকাই মৃত্যু হল। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও জি-নিউজের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের মাহুল এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন প্রভাকর। শুক্রবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মুম্বাইয়ের ওই বাড়িতে মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন প্রভাকর। তার মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব নেই বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জি-নিউজ জানিয়েছে, আরিয়ান মামলার আরেক সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন প্রভাকর। শাহরুখপুত্রকে যখন এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এই গোসাভিই তার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন। গোসাভির ছায়াসঙ্গী হওয়ার কারণেই হয়তো এনসিবি পক্ষের সাক্ষী হয়েছিলেন প্রভাকর।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান। প্রায় এক মাস বন্দী থাকার পর ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি পান আরিয়ান। তবে মামলা এখনো চলমান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ