ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: নানা আয়োজনে যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে ঝিকরগাছা উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগ, তাঁতী লীগ, থানা পুলিশ, ভূমি কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছা পৌরসভা।

বিজয়ের ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এরপর পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিনের অন্য এক অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা প্রশাসন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, থানার ওসি সুমন ভক্ত। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক।
বিকালে স্বাধীনতা দিবসে বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা উপজেলা প্রশাসন বনাম ঝিকরগাছা পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
জাগো/এমআই

