শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান

আরো পড়ুন

আসন্ন ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বীরশ্রে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে অবস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজার ও সমাধি সৌধ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে স্থানীয় গ্রামপুলিশ ও বিজিবি সদস্যদের যৌথ উদ্যোগে এই মহতী কর্মসূচি পালন করা হয়।
:
২৬শে মার্চের রাষ্ট্রীয় কর্মসূচি ও দর্শনার্থীদের আগমনের কথা মাথায় রেখে স্থানীয় ১নং ডিহি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেন। তাদের এই কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন কাশিপুর বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরিচ্ছন্নতা অভিযানে মাজারের মূল বেদি, চত্বর, চারপাশের বাগান এবং দর্শনার্থীদের চলাচলের প্রধান পথগুলো আগাছামুক্ত ও পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সদস্যরা জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য। তারা মনে করেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
:
স্বাধীনতা দিবসের আগে এমন গোছানো ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করায় স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। গ্রামপুলিশ ও বিজিবি সদস্যদের এই স্বতঃস্ফূর্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা করছেন, ২৬শে মার্চ আগত দর্শনার্থীরা এক মনোরম ও পবিত্র পরিবেশে বীরশ্রেষ্ঠের

আরো পড়ুন

সর্বশেষ