ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক শহর তেলআবিভের রামাত গানে দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তারা নিজ বাড়ির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। নিহতদের বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি। অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে তাদের গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান এই হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। প্রতিটি মিসাইলের ভেতর ২০টি ছোট বোমা থাকে, যার প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। মিসাইল পৌঁছালে এসব বোমা বের হয়ে বিস্তৃত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

