সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ সমুদ্রবন্দরের অদূরে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন’ (ইউকেএমটো) এই হামলার খবরটি নিশ্চিত করে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওমান উপসাগরের তীরে অবস্থিত এই কৌশলগত বন্দরটি আমিরাতের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। হামলার সময় ট্যাঙ্কারটি ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে নোঙর করা অবস্থায় ছিল।
উল্লেখ্য, হরমুজ প্রণালির নিকটবর্তী এই বন্দরটি আমিরাতের তেল রপ্তানির প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বন্দরটির নিরাপত্তা ও কার্যক্রম বর্তমানে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা দায় স্বীকারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ওমান উপসাগরে আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে হামলা: ইউকেএমটো’র তথ্য নিশ্চিত

