যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক খোকনকে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের শুভেচ্ছা

আরো পড়ুন

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে তার সফলতা কামনা করেন। উপস্থিত ওলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দও প্রশাসককে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মুফতী তাওহীদুর রহমান, মুফতী দিলাওয়ার হোসাইন এবং মুফতী আব্দুর রহমান আরকামীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ