্ধ্র্মি সম্প্রীতি ও সেবকদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এক অনন্য নজির স্থাপন করল সরকার। যশোর জেলার তিনটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং একটি মন্দিরের পুরোহিত প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় সম্মানী ভাতা লাভ করেছেন। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাদের হাতে এই সম্মানী তুলে দেন।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম জানান, সরকারের বিশেষ এই প্রকল্পের আওতায় দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মন্দির, গির্জা ও বিহার) সেবকদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ভাতার আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলা থেকে প্রাথমিকভাবে ৪ জন প্রতিনিধিকে এই বিশেষ সম্মানীর জন্য নির্বাচিত করা হয়।
সম্মানী প্রাপ্তরা হলেন:
* ফতেপুর বিসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ হামিদুল ইসলাম
* ডাকাতিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আঃ রহিম
* কচুয়া হযরত ফাতেমা (রাঃ) জামে মসজিদের খাদেম মোঃ তরিকুল ইসলাম * রামনগর খড়িসাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত প্রকাশ কুমার রায়
যশোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে আবেদনকারীদের এনআইডি ও ব্যাংক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে এই তালিকা চূড়ান্ত করেছে। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই সুবিধা গ্রহণের মাধ্যমে যশোরের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছাল।
যশোরে প্রথমবার সরকারি সম্মানী পেলেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত

