যশোরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য পরিচ্ছন্নতা কর্মসূচি

আরো পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়ন এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে যশোরে ব্যাপকভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে যশোর শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন জেলা, নগর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

পরিবেশ সুরক্ষা ও শহরকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে দেশব্যাপী চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এদিন সকালে শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
:
উদ্বোধনকালে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী যে পরিচ্ছন্নতার ডাক দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করবে।”

যশোর জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এই অভিযানে অংশ নেন। তারা শহরের প্রধান প্রধান সড়ক, অলিগলি ও ড্রেন পরিষ্কার করেন। শুধু পরিচ্ছন্নতাই নয়, বরং স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
উপস্থিতি:
কর্মসূচিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, নগর স্বেচ্ছাসেবক দল এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ পথচারী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ