কুমিল্লার শ্রীকাইল-৫ গ্যাস কূপের শুভ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আরো পড়ুন

: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কর্তৃক নবখননকৃত কুমিল্লার ‘শ্রীকাইল-৫’ গ্যাস কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই কূপের শুভ উদ্বোধন করেন।
:
বাপেক্স সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার জন্য প্রস্তুত করা হয়েছে। উৎপাদিত এই গ্যাস দেশের শিল্প ও আবাসিক খাতের বর্তমান জ্বালানি সংকট নিরসনে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
:
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশের নিজস্ব খনিজ সম্পদ উত্তোলনে বাপেক্সের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বৃদ্ধি আমাদের অগ্রাধিকার।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ বাপেক্স ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে এই উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ