যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের সংসদীয় যাত্রা শুরু: ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের যাত্রা শুরু করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের এই বিশেষ মুহূর্তে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করার পাশাপাশি নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংসদ অধিবেশন শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৮৭, যশোর-৩ আসনের প্রতিনিধিত্ব করছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র দরবারে লাখো-কোটি শুকরিয়া এবং আপনাদের প্রতি আবারো অশেষ কৃতজ্ঞতা।”
যশোরের উন্নয়নের রূপকার ও প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিতের এই সংসদীয় অভিষেককে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করছেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে যশোর সদরের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে এবং জনকল্যাণমূলক রাজনীতির নতুন ধারা সূচিত হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়া এই তরুণ নেতা শুরু থেকেই যশোরের সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সংসদের প্রথম অধিবেশনে যোগদানের মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু করলেন।

আরো পড়ুন

সর্বশেষ