ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত প্রায় ২ হাজার

আরো পড়ুন

গত সপ্তাহ থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো ইরানের ধারাবাহিক হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ৯২৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের ড্রোন ও মিসাইল হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে প্রায় ১১২ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, এদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ