আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’।
:
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘রেভোল্যুশনারি গার্ডস’ বা বিপ্লবী গার্ডের ব্যাপক চাপে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার উত্তরাধিকার নিয়ে গুঞ্জন থাকলেও এই সিদ্ধান্তের মাধ্যমে তা চূড়ান্ত রূপ পেল।
:
৫৫ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। পর্দার আড়ালে থেকে তিনি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে আসছেন। তার এই নির্বাচন ইরানের অভ্যন্তরীণ এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল?
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন খামেনি-পুত্র মোজতবা

