যশোরের ঐতিহ্য রক্ষা ও জেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় কর্মরত যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীতে ‘যশোর সাংবাদিক ফোরাম’ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।
:
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একা ভালো থাকার চেষ্টা না করে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করলেই প্রকৃত সফলতা আসবে। বিভক্তি নয়, বরং যোগ্য রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই যশোরকে বাংলাদেশের একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” ইতিপূর্বে সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার উদাহরণ টেনে বক্তারা ভবিষ্যতে একজনকে নেতা নির্বাচন করে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সাবেক জেলা প্রশাসক আজারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, রশীদ চ্যাটার্জি, তৌহিদুল ইসলাম মিন্টু ও মুরসালীন নোমানী। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম এ রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল কবীর চঞ্চল এবং এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ ঢাকাস্থ যশোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
:
সভাপতির বক্তব্যে যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহমুদ সোহেল বলেন, “যশোর ঐতিহ্যে এগিয়ে থাকলেও উন্নয়নে অনেক পিছিয়ে আছে। জেলার যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে এবং উন্নয়নে এই ফোরাম সবসময় পাশে থাকবে।” যশোরের মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
:
অনুষ্ঠানে ফোরামের সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি, মুখ্য সংগঠক হাসান ওয়ালী, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, সৈয়দ আহসান কবীর, তানভীর হোসেন এবং যুগ্ম সদস্য সচিব হাবিবুল ইসলাম ও খাজা মেহেদি শিকদারসহ উপস্থিত ছিলেন রকি আহমেদ, মুতাসিম বিল্লাহ, এফ এ শাহেদ, আব্দুস সালাম আজাদ, এ আর আজাদ, পলিয়ার ওয়াহিদ, বায়েজিদ হুসাইন ও মাহবুব হাসান।

