নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা ও ভাতিজা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কুপিয়ে ও পিটিয়ে জখম করার পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন—কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে মেছের মোল্যা (৩৫) এবং একই গ্রামের কাদের মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (১৬)। বর্তমানে তারা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মেছের মোল্যা জানান, শনিবার রাতে তিনি ও তার ভাতিজা ইয়ামিন মোটরসাইকেলে করে কলাগাছি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা আলাউদ্দিন মোল্যার অনুসারী শাকিল মোল্যা, ইনামুল মোল্যা, তুহিন মোল্যা, হাসিফ মোল্যা, আরমান মোল্যা ও রমিন মোল্যাসহ ১০-১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত জখম করে।
মেছের মোল্যার ভাই উদার মোল্যা অভিযোগ করেন, “আমার ভাই বাজার থেকে ফেরার সময় তাদের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা ভাইয়ের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে এবং মোটরসাইকেলটি ভেঙে তছনছ করে দিয়েছে।”
?
আহত ইয়ামিনের বাবা কাদের মোল্যা দাবি করেন, গত সপ্তাহেও আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে তাদের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও তার রেশ ধরেই পুনরায় হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় দ্রুত মামলা করবেন বলে জানান।
পুলিশের বক্তব্য ও অভিযুক্তের অবস্থান
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

