সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ: ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার তানজিল আজীবনের জন্য বহিষ্কৃত

আরো পড়ুন

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সংগঠনটি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, শাহরিয়ার তানজিলকে তার বর্তমান সাংগঠনিক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাংগঠনিক শৃঙ্খলা সংক্রান্ত অন্য এক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকেও শোকজ (কারণ দর্শানো) নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।?

আরো পড়ুন

সর্বশেষ