বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার

আরো পড়ুন

বেনাপোলে  পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল এবং ২৬৭ বোতল ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান রোধ এবং মাদক পাচারকারী চক্রকে দমনে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী ও দৌলতপুর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় বিজিবি’র টহল দল। অভিযানে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে:
* ১২০ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ (ফেনসিডিল)।
* ২৬৭ বোতল ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৩৯৭ বোতল। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি’র প্রতিশ্রুতি
২১ বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত দিয়ে মাদক ও সকল ধরণের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তকে চোরাচালানমুক্ত করতে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ