যশোরে ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

আরো পড়ুন

যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (সন্ধ্যায়) শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজ নামে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন— পিরোজপুর সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান ও হাসিব, একই উপজেলার বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার, যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম এবং পিরোজপুর সদর উপজেলার আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ।

ডিবির এসআই বাবলা দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘোপ এলাকার একটি ফ্ল্যাটে বসে একটি চক্র অনলাইন জুয়ার বিভিন্ন অবৈধ সাইট পরিচালনা করছে। খবর পেয়ে ডিবির একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ