যশোর জেনারেল হাসপাতালে হাতেনাতে চোর ধরলেন রোগী

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরির কবলে পড়েছেন এক নারী। তবে নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় চোরকে হাতেনাতে ধরে ফেলায় রক্ষা পেয়েছে তার মূল্যবান মালামাল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম জেসমিন বেগম (৪০)। তিনি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও ভুসত্তভোগী সূত্রে জানা গেছে, জেসমিন বেগম সকালে হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের (প্যাথলজি বিভাগ) সামনে পরীক্ষার সিরিয়াল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত নারী সুমি বেগম (৩০) কৌশলে জেসমিন বেগমের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে হাত দেন। বিষয়টি টের পাওয়া মাত্রই জেসমিন বেগম চিৎকার করে সুমিকে হাতেনাতে ঝাপটে ধরেন।

হাতেনাতে ধরা পড়া নারীর নাম সুমি বেগম। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং বর্তমানে যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী।
:
ঘটনার পর উপস্থিত জনতা অভিযুক্ত নারীকে ধরে হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেন। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির চেষ্টার বিষয়টি উঠে আসে।
হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়: “আটককৃত নারী কোনো পেশাদার চোর চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দালালের পাশাপাশি পকেটমার ও চোর চক্রের উৎপাত বন্ধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা কাটলেও রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ