যশোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত নারীর নাম নাসিমা বেগম (৪৫)। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে যশোরগামী ‘অয়ন লাইন’ (ঢাকা মেট্রো জ-১১-১৩১৯) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটি তপস্বীডাঙ্গা এলাকায় পৌঁছালে ডিএনসি সদস্যরা সন্দেহভাজন হিসেবে চালকের পেছনের আসনে বসা নাসিমা বেগমকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
:
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো পড়ুন

সর্বশেষ