টেকনাফে বিজিবির বিশাল অভিযান: গোলাগুলির পর ২৯ কোটি টাকার ইয়াবা জব্দ

আরো পড়ুন

: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক কারবারিদের সশস্ত্র চক্রের সাথে কয়েক দফায় গোলাগুলির পর বিশাল এক ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির দাবি, সাম্প্রতিক সময়ে এটি এই অঞ্চলের অন্যতম বড় সফল মাদকবিরোধী অভিযান।

বৃহস্পতিবার সকালে টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান:
হ্নীলা সীমান্তে সংঘাত: রাত ১টার দিকে হ্নীলা বিওপি এলাকায় ৮-১০ জনের একটি সশস্ত্র মাদক পাচারকারী দল নাফ নদী পেরিয়ে দেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সাথে নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে যোগ দেয়। চাপের মুখে কারবারিরা গভীর জঙ্গলে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
: এর আগে রাত ১১টার দিকে হোয়াইক্যং বিওপির মনিরঘোনা এলাকায় উখিয়া ব্যাটালিয়নের আরেকটি টহল দল অভিযান চালিয়ে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ২৯ কোটি ৪০ লাখ টাকা। বিজিবি অধিনায়ক জানান, মাদকগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি পলাতক অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ