যশোরে ১০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

আরো পড়ুন

, যশোর  প্রতিনিধি  মেহেদী হাসান ।

: যশোরের চৌগাছায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক আমিনুর রহমান নামের এক ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তের পরিচয়
সাজাপ্রাপ্ত আমিনুর রহমান চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হক আলীর ছেলে। রায়ের পর তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথিসূত্র অনুযায়ী, ঘটনার শুরু ২০২১ সালে। ওই বছরের ৬ মার্চ দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল চৌগাছার ইন্দ্রপুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আমিনুরকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় বিজিবির হাবিলদার মনির হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার দীর্ঘ তদন্ত শেষে আমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নিম্নলিখিত দণ্ড প্রদান করেন:কারাদণ্ড: ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ও ৫হাজার টাকা জরিমানা।: জরিমানা পরিশোধ না করলে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

 

আরো পড়ুন

সর্বশেষ