নিজস্ব প্রতিবেদক, যশোর |
‘ন্যায় হবে ভিত্তি, সমতা হবে শক্তি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোরে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন ‘যশোর বিপ্লবী ছাত্র জনতা’। সোমবার সকালে যশোর পৌর উদ্যানে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে মাহমুদুল হক সোহান-কে সভাপতি এবং রিহাদ-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল করতে ৪ সদস্যের একটি অভিজ্ঞ উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন:
* ড. সৈয়দ ইমদাদুল হোসেন
* মিজানুর রহমান
* সালমান হাসান রাজীব
* মেহেদি হাসান রূপম
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:
* সহ-সভাপতি: আরিফুল ইসলাম টিটো ও শোভন সাহা।
* যুগ্ম-সম্পাদক: আসমা ইসলাম।
* সাংগঠনিক সম্পাদক: তামিম।
* সহ-সাংগঠনিক সম্পাদক: সাদিয়া ইসলাম।
* প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাহিরা।
* দপ্তর সম্পাদক: ইব্রাহিম (সহ-দপ্তর সম্পাদক: ফাহিম)।
* মহিলা বিষয়ক সম্পাদক: সাদিয়া ও মাহিরা।
* অর্থ সম্পাদক: রিহাদ ও আসমা।
এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হক সোহান ও সাধারণ সম্পাদক রিহাদ জানান, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা বলেন, “আগামী এক বছর এই কমিটি দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সমতা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
যশোরের সাধারণ ছাত্র-জনতার অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে নেতৃদ্বয় উল্লেখ করেন। শিক্ষার্থীরা সহজে যুক্ত হতে পারবে।

