ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জেলা জামায়াত আমির আটক

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন বাকি থাকতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন প্রধান, যিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের দায়িত্বে রয়েছেন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সন্দেহভাজন হিসেবে বেলাল উদ্দিন প্রধানকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি নিজের মুখেই বিশাল অংকের এই অর্থের কথা স্বীকার করেছেন। তবে পুলিশ এখনো সুনির্দিষ্টভাবে টাকাগুলো গণনা করেনি। স্বচ্ছতা বজায় রাখতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সবার সামনে টাকাগুলো গণনা করা হবে।

ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে জামায়াত নেতার আটকের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই অর্থ নির্বাচনের কোনো অনৈতিক কাজে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
তদন্ত আপডেট: এই অর্থ বহন করার পেছনে কোনো বৈধ উৎস আছে কি না বা নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে,

আরো পড়ুন

সর্বশেষ