যশোরে বাসের সেবার মান নিয়ে প্রতিবাদ: সুপারভাইজারের হামলায়

আরো পড়ুন

যশোরে বাসের নিম্নমানের সেবা নিয়ে প্রতিবাদ করায় দিগন্ত পরিবহনের সুপারভাইজার ও তার সহযোগীদের হামলায় মনিরুজ্জামান (২৭) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মনিরুজ্জামান কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের হিজলতলা গ্রামের তজিবর রহমানের ছেলে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা গাবতলী থেকে দিগন্ত পরিবহনের একটি বাসে করে যশোরের উদ্দেশ্যে রওনা হন মনিরুজ্জামান। দীর্ঘ যাত্রাপথে বাসের নিম্নমানের সার্ভিস নিয়ে সুপারভাইজারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি যশোর কোতোয়ালি মডেল থানাধীন নিউমার্কেট এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ সুপারভাইজার ও তার সহযোগীরা মনিরুজ্জামানকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়। এরপর সেখানেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করা হয়।

হামলার খবর পেয়ে মনিরুজ্জামানের ভাই ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
> ভুক্তভোগীর স্বজনদের দাবি: “সেবার মান খারাপ হওয়ায় কথা বলা কি অপরাধ? আমরা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আরো পড়ুন

সর্বশেষ