এক সপ্তাহ স্থগিত ধর্মঘট: সচল চট্টগ্রাম বন্দর,

আরো পড়ুন

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ভার একটি বিদেশি সংস্থাকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। ফলে সোমবার সকাল থেকে বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে এবং ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

: রোববার রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগ্রাম পরিষদ জানায়, জাতীয় নির্বাচন এবং আসন্ন রমজানে পণ্য খালাসের বিষয়টি বিবেচনা করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।: আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি বন্দর কর্মচারীদের নামে করা মামলা, গ্রেফতার, হয়রানিমূলক বদলি এবং সাময়িক বরখাস্তের মতো ৫টি সমস্যার সমাধান না হয়, তবে ১৬ ফেব্রুয়ারি থেকে তারা পুনরায় কঠোর কর্মসূচিতে যাবেন।
* ৫ জন কারাগারে: এদিকে রোববার রাতে আটক হওয়া ৫ জন আন্দোলনকারীকে (শামসু মিয়া টুকু, আবুল কালাম আজাদ, রিপন, আশাবুল ও আনোয়ার হোসেন) সোমবার ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারেএই আ পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এই প্রেক্ষাপটে গত রোববার বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আশ্বস্ত করেছেন যে, নির্বাচনের আগে কোনো ইজারা চুক্তি হচ্ছে না।
রোববার ধর্মঘট চলাকালীন বন্দরের তিনটি প্রধান টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), সিসিটি এবং এনসিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। তবে সোমবার সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেওয়ায় জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ