যশোরে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি: ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের লালকার্ড দেখানো হবে’

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর | ভৈরব চত্বরে আয়োজিত এক বিশাল পথসভায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি ঘোষণা দেন, অচিরেই যশোরের মাটি থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা হবে এবং অন্যায়ের সাথে জড়িতদের জনসমক্ষে ‘লালকার্ড’ দেখানো হবে।

জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তব্য শেষে ভৈরব চত্বর থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
জনস্রোত ও উৎসাহ-উদ্দীপনা
হাসনাত আব্দুল্লাহর আগমনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই যশোরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা ভৈরব চত্বরে জড়ো হতে থাকেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো এলাকা। শুধু দলীয় কর্মীই নয়, বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি সমাবেশটিকে এক বিশাল জনসভায় রূপ দেয়।

যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। সভাস্থল ও এর আশপাশে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ