শার্শায় ধানের শীষের গণজোয়ার: জয়ের ব্যাপারে আশাবাদী নুরুজ্জামান লিটন

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পক্ষে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রচারণায় সবার চেয়ে এগিয়ে থাকা ধানের শীষের প্রার্থী এবার বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ চালান। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং বিএনপি সরকারের আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন। এরপর বিকেল সাড়ে ৪টায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
“শার্শায় ধানের শীষের গণজোয়ার রুখে দেওয়ার শক্তি কারও নেই”

> “শার্শার মাটিতে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তা রুখে দেওয়ার শক্তি কারও নেই। আগামী নির্বাচনে জয়ী হলে বাহাদুরপুরসহ পুরো শার্শাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার ফিরে পেতে জনগণ এখন উন্মুখ হয়ে আছে।”

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
* শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির।
* বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামছুর রহমান এবং আলহাজ্ব মফিজুর রহমান স্বজন।
* উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ মানুষ এই গণসংযোগে অংশ নেন। স্থানীয় ভোটাররা জানান, ধানের শীষের সাংগঠনিক অবস্থা বর্তমানে অত্যন্ত মজবুত এবং তারা দীর্ঘ প্রতীক্ষার পর সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন।

আরো পড়ুন

সর্বশেষ