যশোর রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেলগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে র‍্যাব সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে ১১টি ককটেল উদ্ধার করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। রাতেই ককটেলগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে:
> “জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষে এই বিস্ফোরকগুলো মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আমাদের তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।”
>

র‍্যাবের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। হঠাৎ করে বিপুল পরিমাণ ককটেল উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও র‍্যাবের তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বশেষ