যশোরের মণিরামপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের মাঠ সংগঠক ফাতেমা খানম ও অফিস সহায়ক কাজী বক্তাদুর রশিদ বাকু’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিআরডিবি’র নিজস্ব হলরুমে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
:
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব বিশ্বজীৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি যশোর অঞ্চলের উপ-পরিচালক জনাব বি এম কামরুজ্জামান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মণিরামপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা জনাব মো. শামনুর রহমান।
:
বিদায়ী সহকর্মীদের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হংসপতি বিশ্বাস, চায়না নাসরিন, আঞ্জুমানারা খাতুন ও এস এম সোহানুর রহমান। এছাড়া বিদায়ী কর্মকর্তা ফাতেমা খানম ও কাজী বক্তাদুর রশিদ বাকু নিজেরাও অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাতেমা খানমের স্বামী, বিশিষ্ট কবি ও সাংবাদিক অধ্যাপক হোসাইন নজরুল হক।
:
বিদায়ী দুই কর্মীর সততা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘকাল চাকরি করে অত্যন্ত স্বচ্ছতার সাথে হিসাব বুঝিয়ে দিয়ে অবসর নেওয়া তাদের দায়িত্বশীলতারই প্রমাণ। সহকর্মীরা তাদের ভবিষ্যৎ সুস্থ ও সুন্দর জীবনের শুভকামনা জানান।
মণিরামপুরে বিআরডিবি’র দুই কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা

