যশোর, নিজস্ব প্রতিবেদক:
যৌতুকের দাবিতে স্ত্রীকে হয়রানি এবং শেষ পর্যন্ত আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিশেষ বাহিনীর এক সদস্য কাবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভয়নগর উপজেলার এক নারী বাদী হয়ে এই মামলাটি আদালতে দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভয়নগর থানাকে এটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিবরণ:
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর কাবিরুলের সঙ্গে বাদীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর পরই কাবিরুল স্ত্রীকে নিজের সংসারে না নিয়ে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করতে শুরু করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে মারধর করে বাড়ি ছেড়ে চলে যান।
এরপর কাবিরুল বাদীকে মামলা তুলে নেওয়া এবং যৌতুকের টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর তিনি বাদীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে তার নগ্ন ছবি আপলোড করেন এবং সেগুলো বাদীর পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেন।
এই সাইবার অপরাধ ও হয়রানির প্রতিকার চেয়ে বাদী আদালতের শরণাপন্ন হলে বিচারক শান্তনু কুমার মণ্ডল মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মেহেদী হাসান
অভয়নগরে : ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে বিশেষ বাহিনীর সদস্যের বিরুদ্ধে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগ,

