বান্দরবানের রুমায় কেএনএফ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

আরো পড়ুন

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক সরঞ্জাম, ইউনিফর্ম, বুট, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেলসহ নানা সরঞ্জাম।

অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় এক মাসব্যাপী এ অভিযানে কেএনএফের প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

কেএনএফ প্রথম আলোচনায় আসে ২০২২ সালের শুরুতে। সংগঠনটি বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত হলেও বম সম্প্রদায়ের প্রভাব বেশি থাকায় এটি পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত।

আরো পড়ুন

সর্বশেষ