রাজশাহীর মোহনপুরে সেনা টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনা সদস্য

আরো পড়ুন

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশিমইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভোরে সেনা টহল গাড়িটি মহাসড়ক দিয়ে মোহনপুর মডেল টাউনের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক টহল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় টহল গাড়িতে থাকা আট সেনা সদস্য ও ট্রাকের এক হেলপার আহত হন। এর মধ্যে দুই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং ট্রাকচালকের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।?

আরো পড়ুন

সর্বশেষ