যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী-সমর্থক আটক

আরো পড়ুন

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন কর্মী ও সমর্থককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে শহরের পালবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলার গোলাম রসুলের ছেলে নিশান সরদার, পালবাড়ির গাজীরঘাট রোডের মৃত ইসাহাক মোল্লার ছেলে জিকরুল আলম মুকুল এবং শার্শা উপজেলার সোনাতনকাটি গ্রামের মৃত দীন আলী মোড়লের ছেলে আব্দুল খালেক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-চুকনগর সড়কের কানাইতলা এলাকায় বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করা হয়। সে সময় বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটে। স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যান। পরবর্তীতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ওই তিনজনের সম্পৃক্ততার তথ্য মিললে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ