যশোরে পাচারের সময় সাড়ে ৫৮৫ গ্রাম স্বর্ণসহ একজন আটক

আরো পড়ুন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি ময়নাল মোল্লা (৩৫), যিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার সোলের ভেতরে কৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল জানান, তিনি ঢাকার গাবতলী এলাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৮৬ লাখ ৭৭ হাজার টাকা। অভিযানে তার কাছ থেকে মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, রুপি, হুন্ডি ও অস্ত্র পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ