যশোরে পর্নোগ্রাফি তৈরি ও ব্ল্যাকমেইলের অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, ফেসবুকে এডিট করা অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়।
মামলার বাদী জানান, যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা তিনি। গত ১৬ মার্চ সন্ধ্যায় ‘ঁসসব অুসধ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট বোন ও ছোট ভাইয়ের স্ত্রীর ছবি এডিট করে পর্নগ্রাফি তৈরি করে তা আত্মীয়-স্বজনদের ম্যাসেঞ্জারে পাঠানো হয়। পরে ওই একই আইডি থেকে তাকে ব্যক্তিগতভাবে এসব ছবি ও ভিডিও পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
তিনি দাবি করেন, টাকা না দেওয়ায় এসব অশ্লীল কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তার পরিবারে চরম আতঙ্ক তৈরি করেছে। এ অবস্থায় তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

