মহেশপুর মাটিলা সীমান্তে পতাকা বৈঠক, বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন—গোপালগঞ্জ জেলার ভোমড়াশুর গ্রামের তাপস বিশ্বাসের ছেলে র্তীথ বিশ্বাস (১৯) ও বিদ্যুৎ কামার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

বৈঠকে বিএসএফ-৫৯ ব্যাটালিয়নের রনঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার এবং বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির জিম্মায় নেওয়ার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ